হাটহাজারী প্রতিনিধি –
চট্টগ্রামে হাটহাজারীতে উপজেলা ভূমি মেলা ২০২৫” এর শুভ উদ্বোধন ও বর্ণাঢ্য আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫মে) সকালে উপজেলা ভূমি কার্যালয়ের প্রাঙ্গনে বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান।
উপজেলা ভূমি কার্যালয়ের কানুনগো বিত্তেশ খীসার সভাপতিত্বে অফিস সহকারী আতিকুর রহমানের সঞ্চালনায়
সভায় স্বাগত বক্তব্য রাখেন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো:রমিজ উদ্দিন।
প্রধান অতিথি’র বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান বলেন,এ ভূমি সংক্রান্ত সকল ডিজিটাল ও সরাসরি সেবা আমরা জনগণের কাছে পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমি
হাটহাজারীবাসীকে আহ্বান জানাই— আপনারা সকলে এসে ফ্রি সেবা গ্রহণ করুন।”
মেলায় নাগরিকরা ভূমি সংক্রান্ত খতিয়ান উত্তোলন, নামজারি, মিউটেশন, পর্চা প্রাপ্তি, অনলাইনে আবেদন, ভূমি উন্নয়ন কর পরিশোধসহ বিভিন্ন ডিজিটাল সেবা পাচ্ছেন সম্পূর্ণ বিনামূল্যে। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
এসময় আরো বক্তব্য রাখেন, প্রেস ক্লাবের সভাপতি কেশব কুমার বড়ুয়া,সাংবাদিক ঐক্য পরিষদের সাবেক সভাপতি শ্যামল নাথ,প্রেস ক্লাব যুগ্ন সম্পাদক খোরশেদ আলম শিমুল,ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন, ঐক্যপরিষদের সাংগঠনিক সম্পাদক সুমন পল্লব।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আবদুল মোমিন, মো:মোশারফ হোসেন,নাজির মো:বেলাল হোসেনসহ ভূমি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।


