সোমবার, মে ৪, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তে২০২৬ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

২০২৬ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

প্রাইম ভিশন ডেস্ক »

আর মাত্র চার মাস পরই মুসলিম বিশ্বের সবচেয়ে বরকতময় মাস পবিত্র রমজান। ইতোমধ্যেই ২০২৬ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানিয়েছে মধ্যপ্রাচ্যের জ্যোতির্বিদরা।

আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির সভাপতি ইব্রাহিম আল-জারওয়ান জানিয়েছেন, ২০২৬ সালের ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) মধ্যপ্রাচ্যে রমজান শুরু হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।

তিনি ব্যাখ্যা করেন, ১৪৪৭ হিজরি সনের রমজানের চাঁদ আকাশে উঠবে ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার)। তবে সেদিন সূর্যাস্তের মাত্র এক মিনিট পরই চাঁদটি অস্ত যাবে, ফলে তা খালি চোখে দেখা সম্ভব হবে না। এজন্য রমজান শুরু হবে দুই দিন পর, অর্থাৎ ১৯ ফেব্রুয়ারি থেকে।

জ্যোতির্বিদদের হিসাব অনুযায়ী, মধ্যপ্রাচ্যে ২০ মার্চ (শুক্রবার) ঈদুল ফিতর পালিত হবে, যা শাওয়াল মাসের প্রথম দিন।

দেশভেদে সম্ভাব্য তারিখ:

মধ্যপ্রাচ্য (সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, মিসর): রমজান শুরু ১৯ ফেব্রুয়ারি, ঈদুল ফিতর ২০ মার্চ।

বাংলাদেশ: সাধারণত মধ্যপ্রাচ্যের এক দিন পর রোজা ও ঈদ পালিত হয়। সে হিসাবে দেশে রমজান শুরু হতে পারে ২০ ফেব্রুয়ারি (শুক্রবার) এবং ঈদুল ফিতর ২১ মার্চ (শনিবার)।

জ্যোতির্বিদরা জানিয়েছেন, ২০২৬ সালের রমজানের শুরুতে মুসলমানদের প্রতিদিন প্রায় ১২ ঘণ্টা রোজা রাখতে হবে। মাসের শেষের দিকে দিন বড় হওয়ায় রোজার সময় ধীরে ধীরে বেড়ে ১৩ ঘণ্টা পর্যন্ত পৌঁছাবে।

আরব নিউজ মাধ্যম আল-আরাবিয়া জানিয়েছে, আগামী ১৮ ফেব্রুয়ারি সৌদি আরবের চাঁদ দেখা কমিটি বৈঠকে বসবে। তবে সৌদি আরবের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অভিযোগ রয়েছে যে, তারা তাদের নিজস্ব ‘উম আল-কুরা ক্যালেন্ডার’-এর ভিত্তিতেই রমজান ও ঈদের তারিখ ঘোষণা করে থাকে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়