বুধবার, ডিসেম্বর ১০, ২০২৫
spot_img
Homeএই মুহুর্তেজুয়া-অনলাইন গ্রুপে বিনিয়োগে টাকা হারিয়ে আত্মগোপন,

জুয়া-অনলাইন গ্রুপে বিনিয়োগে টাকা হারিয়ে আত্মগোপন,

প্রাইম ভিশন ডেস্ক »

খোঁজ হওয়ার দুইদিন পর মাদারীপুর থেকে বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক সৈয়দ নাঈম রহমানকে উদ্ধার করেছে পুলিশ।

মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজ্জাদ রোমন জানান, “নাঈম রহমান নিজেই নিখোঁজ হয়েছিলেন। তিনি বিভিন্ন জায়গা থেকে ঋণ নিয়ে বেশি লাভের আশায় জুয়া খেলাসহ হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের নানা গ্রুপে বিনিয়োগ করেছিলেন। পরে টাকা ফেরত না পেয়ে আত্মগোপনে যান।”

“মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে মাদারীপুরের একটি আবাসিক হোটেল থেকে তাকে উদ্ধার করা হয়,” যোগ করেন তিনি।

বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক নাঈম রহমান নিখোঁজ; সর্বশেষ অবস্থান সায়েদাবাদে, জিডি
নাঈমের মা বলেন, “ছেলেকে নিয়ে বাসায় যাচ্ছি। আমরা এখনও কিছু জিজ্ঞেস করিনি, ওর মানসিক অবস্থা এখন ভালো নয়।”

এর আগে, গত রোববার অফিসে নিজের ব্যাগ ও পরিচয়পত্র রেখে বেরিয়ে যান নাঈম রহমান। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়