সোমবার, জুন ১৫, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেচীন-ভারতের ওপর ৫০০ শতাংশ ‘শাস্তিমূলক’ শুল্কে ট্রাম্পের সম্মতি

চীন-ভারতের ওপর ৫০০ শতাংশ ‘শাস্তিমূলক’ শুল্কে ট্রাম্পের সম্মতি

প্রাইম ভিশন ডেস্ক »

রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে যাওয়া চীন, ভারত, ব্রাজিলসহ বেশ কয়েকটি দেশের ওপর ৫০০ শতাংশ পর্যন্ত শাস্তিমূলক শুল্ক আরোপের একটি বিলে সম্মতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার ওপর চাপ বাড়াতে এই কঠোর নিষেধাজ্ঞা বিলে সম্মতি দিয়েছেন তিনি।

বুধবার মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম এই তথ্য নিশ্চিত করেছেন। ‘স্যাংশনিং রাশিয়া অ্যাক্ট ২০২৫’ শীর্ষক এ বিলটির মাধ্যমে মস্কোর সঙ্গে বাণিজ্য চালিয়ে যাওয়া দেশগুলোর ওপর ৫০০ শতাংশ পর্যন্ত শাস্তিমূলক শুল্ক আরোপের ক্ষমতা পাবেন ট্রাম্প।

সিনেটর গ্রাহাম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তার বৈঠকটি অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। তিনি বলেন, ‘এই বিলটি প্রেসিডেন্টকে এমন এক অসীম ক্ষমতা দেবে যার মাধ্যমে তিনি রাশিয়া থেকে তেল, পেট্রোলিয়াম বা ইউরেনিয়াম কেনা দেশগুলোকে অর্থনৈতিকভাবে একঘরে করতে পারবেন।‘ মূলত চীন, ভারত ও ব্রাজিলের মতো দেশগুলো যাতে সস্তায় রুশ তেল কেনা বন্ধ করে, সেই লক্ষ্যেই এই ৫০০ শতাংশ শুল্কের বিধান রাখা হয়েছে।

বিলটির সমর্থকরা একে ‘শান্তি প্রতিষ্ঠার হাতিয়ার’ বললেও এর তীব্র বিরোধিতা করেছেন সিনেটর র‍্যান্ড পল। তার মতে, এ ধরনের পদক্ষেপ বিশ্বজুড়ে আমেরিকার বাণিজ্যিক সম্পর্ক নষ্ট করবে এবং আমেরিকান গ্রাহকদের জন্য পণ্যের দাম বহুগুণ বাড়িয়ে দেবে।

সিনেটর গ্রাহাম আশা প্রকাশ করেছেন যে, আগামী সপ্তাহেই বিলটি মার্কিন সিনেটে ভোটাভুটির জন্য উঠবে এবং দ্বিদলীয় সমর্থনে তা পাস হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়