শুক্রবার, জুন ১২, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেটেকনাফে ৭ কোটি টাকার মাদকসহ ধরা যুবক

টেকনাফে ৭ কোটি টাকার মাদকসহ ধরা যুবক

প্রাইম ভিশন ডেস্ক »

কক্সবাজারের টেকনাফে প্রায় ৭ কোটি টাকার মাদকসহ ফারুক নামে এক যুবককে আটক করেছে বিজিবি। এ সময় মাদক পাচারে ব্যবহৃত একটি কাঠের নৌকা জব্দ করা হয়।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার উনচিপ্রাং আন নূরের ঘের এলাকা থেকে তাকে আটক করা হয়। শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।

তিনি জানান, মাদকের বড় চালান নিয়ে ফারুক কাঠের নৌকাযোগে মিয়ানমার থেকে শূন্য লাইন অতিক্রম করছিল। এ সময় বিজিবি টহলদল তাকে চ্যালেঞ্জ করলে নৌকা থেকে লাফিয়ে পালানো চেষ্টা করেন ফারুক। এ সময় তাকে ধাওয়া করে আটক করা হয়।

তার স্বীকারোক্তি অনুযায়ী, নৌকার পাটাতনের নিচ থেকে অভিনব কায়দায় লুকানো ৯০ লাখ টাকা মূল্যের ৩০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় কাঠের নৌকাও জব্দ হয়।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ১০টার দিকে ব্যাটালিয়ন সদর থেকে ভারপ্রাপ্ত অপারেশন কর্মকর্তার নেতৃত্বে একটি বিশেষ টহলদল হ্নীলা অবরাং এলাকায় অভিযান চালায়। এ সময় ১ কেজি ৬০ গ্রাম আইস এবং ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। যার মূল্য ৫ কোটি ৯০ লাখ টাকা। অবৈধভাবে মাদক বহন ও পাচারের দায়ে নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়