Homeমুল পাতাদুপুরে খাওয়ার পর পরই ঘুমানো কি ঠিক?

দুপুরে খাওয়ার পর পরই ঘুমানো কি ঠিক?

প্রাইম ভিশন ডেস্ক »

দুপুরে খাওয়ার পরে মনে হয় বিছানায় একটু গড়াগড়ি করলে ভালো হত। কর্মজীবীরা কেউ কেউ অফিসের চেয়ারেই গা এলিয়ে দু-পাঁচ মিনিট ঘুমিয়ে নেন। দুপুরে পেট পুড়ে খাওয়ার পর শরীররটা একদম ছেড়ে দেয়।

এছাড়া খুব ভারী খাবার খেলে তা হজম করতে শরীরের ৬০-৭৫ ভাগ শক্তি ব্যবহৃত হয়। এ শক্তি ক্ষয়ের জন্য আমাদের ঘুম পায়। কেবল উচ্চ কার্বোহাইড্রেটসমৃদ্ধ খাবারের বেলায় এটি ঘটে না, প্রোটিন জাতীয় খাবারের বেলায়ও এটি ঘটে। এজন্য দুপুরে খাবারের পর মনে হয় একটু ঘুমিয়ে নেই। তবে এই ঘুম নিয়ে অনেকের আছে আপত্তি।

মনে করা হয়, এটি অসময়ের ঘুম। এতে স্থুলতা বাড়তে পারে। আসলেই কি তাই? আসুন জেনে নিই দুপুরের ঘুম সত্যিই ক্ষতি করে নাকি উপকারী:

দুপুরের ঘুমের ফলে ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে থাকে। রাতের ঘুমের থেকে দুপুরের ঘুম হয় অনেক শান্তিতে। অর্থাৎ দুপুরে আপনি তখনই ঘুমাতে পারেন, যখন আপনার হাতে কিছুটা সময় থাকে। তাই সেই ঘুমও হয় অনেকটা নিশ্চিন্তে। এ ঘুম থেকে ওঠার তাড়া থাকে না খুব একটা, তাই অ্যালার্মও দিতে হয় না। এসব কারণেই দুপুরের ঘুমে ব্লাড প্রেশারের ওপর ভালো প্রভাব ফেলে।

দুপুরের ঘুম বাড়ায় আপনার মনে রাখার ক্ষমতা। যারা দুপুরে অন্তত আধঘণ্টা ঘুমান, তাদের মস্তিষ্ক অন্যদের থেকে বেশি ক্ষুরধার হয়, এমনই উঠে এসেছে বেশকিছু গবেষণায়।

সৃজনশীলতা বাড়াতে সাহায্য করে দুপুরের ঘুম। ঠিকভাবে যদি দুপুরে ঘুমাতে পারেন তাহলে আপনার সৃজনশীলতা বাড়তে বাধ্য। দুপুরে ঘুমে মস্তিষ্কের বিশ্রাম হয় খুব ভালো, ফলে চিন্তা শক্তিও বৃদ্ধি পায়।
যদি মাথা গরম থাকে কোনো কারণে বা মন খারাপ থাকে, তাহলে দুপুরের ঘুম দরকার। গবেষণা বলছে, এ সময় ঘুমে স্নায়ুর ওপর চাপ কমে। মন ভালো হয়।

অনেক সময়ই রাতের ঘুম পরিপূর্ণ হয় না। তার জন্য বিশেষভাবে দুপুরের ঘুম প্রয়োজন। এতে ক্লান্তি কেটে যায়। কোনো সুক্ষ কাজ করতে সেই পরিমাণ সতর্ক থাকতে হয়, তাও বৃদ্ধি পায় দুপুরের ঘুমে। তাই প্রয়োজন মতো যখনই সময় পাবেন নিশ্চিন্তে ঘুমান দুপুরবেলায়।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়