Homeমুল পাতা কণ্ঠনীড়ের আবৃত্তি অনুষ্ঠান‘এ জীবন পুণ্য করো’

 কণ্ঠনীড়ের আবৃত্তি অনুষ্ঠান‘এ জীবন পুণ্য করো’

প্রাইম ভিশন ডেস্ক »

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মজয়ন্তীতে বাচিক শিল্পচর্চা কেন্দ্র কণ্ঠনীড় আয়োজন করে ‘এ জীবন পুণ্য করো’ শীর্ষক আবৃত্তি অনুষ্ঠানের। কণ্ঠনীড়ের নিজস্ব মিলনায়তানে গতকাল ৯মে ২০২৩, মঙ্গলবার, সন্ধ্যে সাড়ে ৬টায় শুরু হওয়া অনুষ্ঠানে ছিলো কথামালা, সঙ্গীত, একক ও সমবেত আবৃত্তি।

কণ্ঠনীড়ের সভাপতি সেলিম রেজা সাগরের সঞ্চালনায় এ অনুষ্ঠানে অতিথি হিসেবে কথামালায় অংশ নেন কবি জিন্নাহ চৌধুরী, আবৃত্তিশিল্পী হাসান জাহাঙ্গীর, তাসকিয়াতুন নুর তানিয়া।

রবীন্দ্র কথনে বক্তারা বলেন, রবীন্দ্রনাথ বিশ্বমানবের জয়গান গেয়েছেন। তাঁর চিন্তা ও দর্শনে সমাজ-সংসার-রাষ্ট্র যেমন ছিল, তেমনি মানব মনের সকল রঙের প্রকাশ ছিল তাঁর গান, কবিতা, উপন্যাসসহ সকল লেখায়। তাই সংকট ও সম্ভাবনায় আজও রবীন্দ্রনাথই বাঙ্গালির অন্যতম আশ্রয়।

এ সময় কবির কবিতা পাঠ করে শোনান কবি নবারুন কান্তি বড়ুয়া ও নিলাদ্রি নীলা।
শুরুতেই এ জীবন পুণ্য করো গানটি গেয়ে শোনান শিল্পী পাপড়ি শীল। এরপর শুরু হয় আবৃত্তি পরিবেশনা। একে একে পরিবেশিত হয় একক, সমবেত ও আমন্ত্রিত আবৃত্তিশিল্পীদের আবৃত্তি। আবৃত্তি করেন কণ্ঠনীড়ের অরণ্য বড়ুয়া, সমৃদ্ধ বড়ুয়া দিপ্র, শারিয়া চৌধুরী, শামিমা আক্তার, তাজুল ইসলাম, তানিয়া নাসরিন ও কানিজ ফাতেমা হীরা। শিল্পীরা এ সময় কবির ত্রাণ, বীরপুরুষ, মনে পড়া, উদ্বোধন, পুরাতন, আমি ও শঙ্খ কবিতাগুলো আবৃত্তি করেন।

আবৃত্তি ও কথামালার মাঝে গান করেন সুচয়ন ললিত কলা কেন্দ্রের শিল্পী পিয়াল চৌধুরী। সমবেত আবৃত্তিতে অংশ নেন কণ্ঠনীড়ের শিল্পীরা। আমিন্ত্রত হয়ে রবীন্দ্রনাথের লেখা থেকে পাঠ করেন ফেইমের নাট্যশিল্পী হাসিবুল আলম। তোমারও অসীমে গানটি পরিবেশনার মধ্য দিয়ে পর্দা নামে এ আয়োজনের।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়