Homeমুল পাতাপরিণীতির বাগদানে আমন্ত্রণ পেলেন ১৫০ জন অতিথি

পরিণীতির বাগদানে আমন্ত্রণ পেলেন ১৫০ জন অতিথি

প্রাইম ভিশন ডেস্ক »

আগামী ১৩ মে বাগদান সারবেন পরিণীতি। আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলিউড এই অভিনেত্রী। সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে তারা একসঙ্গে ক্যামেরায় ধরা দিয়েছিলেন। এদিন বিমানবন্দরে পরিণীতি আর রাঘবকে একই গাড়ি থেকে নামতে দেখা গিয়েছিল।

এদিন পরিণীতির পরনে ছিল লাল রঙের কুর্তি আর পালাজ্জো, চোখে কালো রোদচশমা। মুম্বাই থেকে এই জুটি দিল্লিতে পাড়ি জমিয়েছিলেন। কারণ, এই শহরেই নাকি বসতে চলেছে তাদের বাগদানের আসর।

জানা গেছে, পরিণীতি আর রাঘবের বাগদান পর্বে ১৫০ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে। এদিন দুই পরিবারের আত্মীয়স্বজন আর ঘনিষ্ঠ বন্ধুবান্ধব হাজির থাকবেন। সম্পূর্ণ পাঞ্জাবি রীতিনীতি মেনে পরিণীতি আর রাঘবের বাগদান পর্ব সারা হবে।

বাগদানের দিন সকালে ধর্মীয় রীতি পালন করা হবে। এরপর সন্ধ্যায় একে অপরের সঙ্গে আংটি বদল করবেন। এরপর নৈশভোজ শুরু হবে।

শোনা যাচ্ছে, এ বছর অক্টোবর মাসের শেষের দিকে এই জুটি সাত পাকে বাঁধা পড়বেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়