Homeমুল পাতাযে লক্ষণগুলোতে বুঝবেন সঙ্গী উৎসাহ হারাচ্ছেন আপনার প্রতি

যে লক্ষণগুলোতে বুঝবেন সঙ্গী উৎসাহ হারাচ্ছেন আপনার প্রতি

প্রাইম ভিশন ডেস্ক »

সাহিল এবং আনিসার সম্পর্কের বয়স বছর পাঁচেক। কলেজ থেকে তাদের প্রেমের সম্পর্ক। কলেজে দুজনের জুটি বেশ জনপ্রিয় ছিল। বন্ধু-বান্ধবরা ওদের প্রেমকে সিনেমার মতো বলত। দিনক্ষণ বেশ ভালই চলছিল তাদের।

কিন্তু কয়েক মাস যাবৎ আনিসার মধ্যে কিছু পরিবর্তন লক্ষ করেছে সাহিল। তার মনে হচ্ছে, আনিসা ক্রমশ উৎসাহ হারাচ্ছে সম্পর্কের বিষয়ে। আনিসার সঙ্গে এ বিষেয় কথা বলেও কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারছে না সে। কারণ, আনিসা নিশ্চিত করে কিছু বলছে না।

তবে সাহিল কিছু লক্ষণ খেয়াল করেছেন। যেগুলো তার মনে এমন ধারণার জন্ম দিচ্ছে। যেমন-

মানসিক দূরত্ব তৈরি হওয়া: মানসিক ভাবে একে অপরের সঙ্গে জুড়ে থাকার অন্য নামই প্রেম। সঙ্গী যদি সেখান থেকে দূরে চলে যেতে থাকে, তা হলে সম্পর্ক নিয়ে সঙ্গীর সঙ্গে খোলাখুলি কথা বলা জরুরি। সঙ্গী আদৌ সম্পর্কে থাকতে চান কি না, সে দিকটা খতিয়ে দেখা প্রয়োজন।

সঙ্গীর প্রতি আবেগ: সঙ্গী কি আপনাকে নিয়ে আগের মতো আবেগপ্রবণ নন? কথায় কথায় অভিমান করতেন যে মানুষটি, ইদানীং কি প্রতিটি বিষয় খুব হালকা ভাবে নিচ্ছেন? নিয়ম করে খোঁজ নেওয়ার অভ্যাস থেকেও ধীরে ধীরে বেরিয়ে আসছেন? এমন হলে সঙ্গীর সঙ্গে কথা বলুন। তিনি আদৌ আর সম্পর্কে থাকতে চাইছেন কি না, জিজ্ঞাসা করুন।

কথায় কথায় ঝগড়া: সম্পর্কে ঝগড়া-খুনসুটি হবে না, তা কী করে হয়! কিন্তু সেই ঝগড়ার রেশ সম্পর্ক না পড়াই বাঞ্ছনীয়। সাম্প্রতিক কালে সঙ্গী কি একটু বেশি মাথাগরম করছেন? মানে ধরুন মজার ছলে কোনো কথা বললেও সেটা নিয়ে জটিলতা তৈরি হচ্ছে? হতে পারে সঙ্গী সম্পর্কটি নিয়ে উৎসাহ হারাচ্ছেন। আবার তা না-ও হতে পারে। তাই নিজের মধ্যে কোনো অস্থিরতা চেপে না রেখে খোলাখুলি কথা বলুন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়