Homeমুল পাতামিস ইউনিভার্স খেতাব জিতলেন শেনিস পালাসিওস

মিস ইউনিভার্স খেতাব জিতলেন শেনিস পালাসিওস

প্রাইম ভিশন ডেস্ক »

নিকারাগুয়ার শেনিস পালাসিওসের মাথায় উঠেছে ‘মিস ইউনিভার্স ২০২৩’ এর মুকুট। আজ বাংলাদেশ সময় রোববার (১৯ নভেম্বর) সকালে এল সালভাদরের জোসে অ্যাডলফো পিনেদা এরিনায় জমকালো এ ইভেন্ট অনুষ্ঠিত হয়। খবর হিন্দুস্তান টাইমস।

বিজয়ী শেনিসের মাথায় মুকুট পরিয়ে দেন গতবারের মিস ইউনিভার্স বিজয়ী যুক্তরাষ্ট্রের আর’বনি গ্যাব্রিয়েল।

শেনিসই প্রথম নিকারাগুয়ান যিনি মিস ইউনিভার্স জিতেছেন। সাদা-নীলের মিশেলে নকশা করা গাউন পরে এদিন দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন তিনি।

প্রতিযোগিতায় দ্বিতীয় রানার আপ হন অস্ট্রেলিয়ার মোরায়া উইলসন ও প্রথম রানার আপ থাইল্যান্ডের অ্যান্টোনিয়া পোরসিল্ড।

এবার অনুষ্ঠিত হলো ৭২তম মিস ইউনিভার্স। এতে ৯০টি দেশ ও অঞ্চলের প্রতিযোগীরা প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

এই বছর প্রথমবারের মতো মিস ইউনিভার্সের আসরে অংশ নেয় পাকিস্তান। আর ভারত থেকে ছিলেন শ্বেতা শারদা, তিনি সেরা ২০-এ স্থান পেয়েছিলেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়