শনিবার, মে ২, ২০২৬
spot_img
Homeমুল পাতামাল্টিপ্লাগে হাত দিতেই প্রাণ গেল শিশুর

মাল্টিপ্লাগে হাত দিতেই প্রাণ গেল শিশুর

প্রাইম ভিশন ডেস্ক »

রাউজান বৈদ্যুতিক সংযোগ থাকা মাল্টিপ্লাগের সংস্পর্শে এসে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার হলদিয়া ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের আরব ফকির বাড়িতে এ ঘটনা ঘটে।

মৃত্যুবরণকারী মারুফ হোসেন (৬) ওই এলাকার প্রবাসী মো. বাবরের ছেলে। শুক্রবার (১২ জুলাই) সকালে নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হয়।

জানা যায়, মায়ের সঙ্গে ঘুমাতে গিয়ে তার অজান্তে লোহার পাত নিয়ে খেলার সময় মাল্টিপ্লাগের সংস্পর্শে এলে শিশুটি মারা যায়।

শিশুর দাদি লায়লা বেগম বলেন, রাতে ছেলেকে নিয়ে মা ইয়াছমিন আকতার ঘুমাতে যায়। ছেলে খেলতে খেলতে বিছানার নিচে মাল্টিপ্লাগের সাথে বিদ্যুতায়িত হয়ে যায়। তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়