Sunday, June 28, 2026
spot_img
Homeমুল পাতাএস আলমের ফুফাতো ভাই আনসারুল আলমকে চট্টগ্রাম বিমানবন্দরে আটক

এস আলমের ফুফাতো ভাই আনসারুল আলমকে চট্টগ্রাম বিমানবন্দরে আটক

প্রাইম ভিশন ডেস্ক »

এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের ফুফাতো ভাই আনসারুল আলম চৌধুরীকে দুবাইয়ে পালিয়ে যাওয়ার সময় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।

সোমবার (০২ আগস্ট) সকাল সাড়ে ৮টায় তাকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক মোহাম্মদ তাহইয়াতুল ইসলাম।

তাহইয়াতুল বলেন, ‘আনসারুল আজ সকাল সাড়ে ৮টায় ইউএস বাংলার একটি ফ্লাইটে দুবাই যাওয়ার জন্য শাহ আমানত বিমানবন্দরে আসেন। ঋণখেলাপি সাইফুল আলমের সঙ্গে সম্পৃক্ততা থাকায় পুলিশ তাকে আটক করে।’

তিনি আরও জানান, ইসলামী ব্যাংকের চাক্তাই শাখায় আনসারুলের ১ হাজার ৪০০ কোটি টাকারও বেশি ঋণ রয়েছে বলে ইমিগ্রেশন পুলিশ জানতে পেরেছে।

আটকের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আনসারুলকে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি চট্টগ্রামের রাউজান উপজেলার বাসিন্দা এবং মেসার্স আনসার এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়