বুধবার, জুন ১০, ২০২৬
spot_img
Homeমুল পাতাজাতীয় ইস্যুতে জনগণের ইস্পাত কঠিন ঐক্য চান জামায়াত আমির

জাতীয় ইস্যুতে জনগণের ইস্পাত কঠিন ঐক্য চান জামায়াত আমির

প্রাইম ভিশন ডেস্ক »

বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশে অভূতপূর্ব সাম্প্রদায়িক-সম্প্রীতি রয়েছে। কিন্তু বিগত পনের বছরে একটি দল দেশকে এলোমেলো করে দিয়েছিল। এখন জাতীয় ইস্যুগুলোতে জনগণের ইস্পাত কঠিন ঐক্য প্রয়োজন।

রোববার (১ ডিসেম্বর) সকালে খুলনার ইস্টার্ন জুট মিলস শ্রমিক ময়দানে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

খানজাহান আলী থানা জামায়াতের উদ্যোগে আয়োজিত কর্মী সম্মেলনের সভাপতিত্ব করেন থানা আমির সৈয়দ হাসান মাহমুদ টিটো। অনুষ্ঠান পরিচালনা করেন থানা সেক্রেটারি গাজী মোর্শেদ মামুন। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন দলটির সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসাইন।

জামায়াত আমির বলেন, এ দেশ কারও একার নয়, সবার। দেশ এখনও পনের বছরের জঞ্জালমুক্ত হয়নি। তাই সকলের ঐক্যবদ্ধ প্রয়াসের মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। মর্যাদাশীল দেশ গড়ার কাজে সকলকে এগিয়ে আসতে হবে। পরনির্ভরশীল নয়, কৃষি ও শিল্পকে গুরুত্ব দিয়ে দেশ গড়া প্রয়োজন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়