বুধবার, জুন ১৭, ২০২৬
spot_img
Homeমুল পাতাএকাধিক সংস্কার প্রস্তাবে ‘না’ জানিয়ে ঐকমত্য কমিশনে ইসি’র চিঠি

একাধিক সংস্কার প্রস্তাবে ‘না’ জানিয়ে ঐকমত্য কমিশনে ইসি’র চিঠি

প্রাইম ভিশন ডেস্ক »

নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের ৭-৮টির মতো সুপারিশের বিষয়ে ভিন্নমত জানিয়ে ঐকমত্য কমিশনের কাছে চিঠি দেওয়া হয়েছে। ইতোমধ্যে এ সংক্রান্ত চিঠি ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজের কাছে দেওয়া হয়েছে।

সোমবার (১৭ মার্চ) নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কিছু সুপারিশে ভিন্নমত জানিয়ে জাতীয় ঐকমত্য কমিশনকে চিঠি পাঠানোর ব্যাপারে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ইসির মতামতের বিষয়ে তিনি বলেন, সংস্কার কমিশনের সুপারিশে সংসদীয় আসনের সীমানা নির্ধারণে একটি স্বতন্ত্র কমিশন করার কথা বলা হয়েছে। নির্বাচন কমিশন বলেছে, এটির প্রয়োজন নেই।

তিনি আরও বলেন, সংস্কার কমিশনের সুপারিশে আসনের সীমানা পুনরায় নির্ধারণের যে ফর্মুলার কথা বলা হয়েছে সেটি হলে শহর অঞ্চলে আসন বেড়ে যাবে। এখানে ইসি মনে করে, ভোটার সংখ্যা, জনসংখ্যা এবং আঞ্চলিক অখণ্ডতা বিবেচনা করে সংসদীয় আসনের সীমানা পুনরায় নির্ধারণ করা উচিত।

ইসি সচিব বলেন, সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে- ভোটের পর ৪৮ ঘণ্টার মধ্যে সার্টিফাই করার বিষয়ে একটি সুপারিশ করা হয়েছে। নির্বাচন কমিশন মনে করে, এটির প্রয়োজন নেই। কারণ ফলাফলের যে গেজেট প্রকাশিত হয় সেটিই সার্টিফিকেশন। নির্বাচন কমিশনের দায়বদ্ধতা ও নির্বাচন কমিশনারদের শাস্তির বিষয়ে সংস্কার কমিশন যে সুপারিশ করেছে তাতেও ভিন্নমত রয়েছে।

আরও পড়ুন

অতীতের ‘বিতর্কিত’ পথে হাঁটতে চায় না ইসি
নির্বাচন কমিশনের মূল ফোকাস জাতীয় নির্বাচনে: ইসি সানাউল্লাহ

ভোটের পর তদন্ত করে দায়ী হলে কমিশনারদের শাস্তির বিষয়ে সুপারিশ করা হয়েছে সংস্কার কমিশনে। এ বিষয়ে ভিন্নমত জানিয়ে ইসি সচিব আখতার আহমেদ বলেন, এজন্য একটি ব্যবস্থা এখনই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল হিসেবে রয়েছে। যদি নির্বাচন শেষ হওয়ার পাঁচ বছর বা দশ বছর পর নির্বাচন কমিশনারদের আদালতে দৌড়াতে হয় এটি কি যৌক্তিক হবে? নির্বাচনে জয়ী হবেন একজন; বাকিরা সংক্ষুব্ধ হয়ে যেকোনো অভিযোগই করতে পারেন।

এছাড়া জাতীয় পরিচয়পত্র সেবা নির্বাচন কমিশনের কাছে থাকা উচিত বলেও কমিশন মত দিয়েছে বলে তিনি জানান।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়