Friday, June 26, 2026
spot_img
Homeমুল পাতানতুন বাংলাদেশ বিনির্মাণে মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে: মীর হেলাল

নতুন বাংলাদেশ বিনির্মাণে মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে: মীর হেলাল

প্রাইম ভিশন ডেস্ক »

আগামীর নতুন বাংলাদেশ গঠনে মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

রোববার (২২ জুন) সকালে নাজিরহাট কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি কলেজের জাতীয় বৃক্ষরোপণ সপ্তাহ, কলেজ দীঘিতে মাছের পোনা অবমুক্তকরণ, নিরাপত্তা রক্ষীকক্ষ ও মসজিদের সম্প্রসারিত অংশের উদ্বোধন ও অডিটোরিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ জহির উদ্দীন সিদ্দিকী (শাহীন) এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি এডহক কমিটির সদস্য অধ্যাপক মোহাম্মদ শাহাবুদ্দীন, এস এম ফারুক হোসেন ও অধ্যাপক এস এম কাওছার এবং অধ্যাপক নাছির উদ্দীন আহামদ চৌধুরী, কাজী সাইফুল ইসলাম টুটুল, অধ্যাপক অনোমদর্শী বড়ুয়া, অধ্যাপক মো. গোলাম কিবরিয়া, অধ্যাপক তপন কুমার নাথ প্রমুখ।

কলেজ এডহক কমিটির সভাপতি মীর হেলাল বলেন, বৈষম্যমুক্ত সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের প্রক্রিয়ায় শিক্ষার্থীদের দেশপ্রেমিক আলোকিত নাগরিক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন কলেজের শিক্ষার্থী অনন্যা ইবনাত চৌধুরী এবং বক্তব্য রাখেন আরমান উদ্দীন। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন তাসপিয়া নুজহাত ও রুয়াদা আলম মীম। কর্মচারীদের পক্ষে বক্তব্য রাখেন মো. সুজায়েত আলী চৌধুরী। জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের মাগফেরাত ও বিদায়ী শিক্ষার্থীদের সাফল্য কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রভাষক মো. দেলাওয়ার হোসেন। সবশেষে অধ্যাপক রোজী মজুমদারের নির্দেশনায় ও প্রভাষক জান্নাতুল ফেরদৌস এর উপস্থাপনায় শিক্ষার্থীরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অধ্যাপক ড. দোলন কান্তি ভট্টাচার্য, অধ্যাপক ফওজিয়া সুলতানা ও প্রভাষক মোসফেকা চৌধুরী।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়