Thursday, June 25, 2026
spot_img
Homeমুল পাতারমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানা গেল

রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানা গেল

প্রাইম ভিশন ডেস্ক »

২০২৬ সালে পবিত্র রমজান ও ঈদুল ফিতর কবে হতে পারে এ নিয়ে সম্ভাব্য তারিখ জানিয়েছেন মধ্যপ্রাচ্যের জ্যোতির্বিদরা। সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদ্যা সোসাইটির সভাপতি ইব্রাহিম আল-জারওয়ান জানিয়েছেন, জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী ২০২৬ সালের ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রমজান শুরু হতে পারে। আর ঈদুল ফিতর অনুষ্ঠিত হতে পারে ২০ মার্চ (শুক্রবার)।

আল-জারওয়ান জানান, ১৪৪৭ হিজরি সনের রমজানের চাঁদ ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি আকাশে উঠবে। তবে সেদিন সূর্যাস্তের মাত্র এক মিনিট পরই চাঁদ ডুবে যাওয়ায় খালি চোখে চাঁদ দেখা সম্ভব হবে না। ফলে পরদিন অর্থাৎ ১৮ ফেব্রুয়ারি রোজা শুরু হওয়ার সম্ভাবনা নেই, বরং ১৯ ফেব্রুয়ারি থেকেই রমজান শুরু হওয়ার সম্ভাবনাই বেশি।

তিনি আরও জানান, রমজান মাস ২০২৬ সালের ২০ মার্চ শুক্রবার শাওয়াল মাসের ১ তারিখে ঈদুল ফিতর পালিত হতে পারে। মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশ—সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, মিসর ও কুয়েতে রমজানের শুরুর দিকে রোজার সময়সীমা হবে প্রায় ১২ ঘণ্টা, যা মাসের শেষে ধীরে ধীরে বেড়ে ১৩ ঘণ্টা পর্যন্ত হতে পারে।

এদিকে আল-আরাবিয়ার খবরে বলা হয়েছে, ১৮ ফেব্রুয়ারি সৌদি আরবের চাঁদ দেখা কমিটি আনুষ্ঠানিকভাবে বৈঠকে বসবে। যদিও সৌদির বিরুদ্ধে প্রায়ই অভিযোগ ওঠে যে তারা নিজেদের উম্ম আল-কুরা ক্যালেন্ডার অনুসারে রমজান ও ঈদের তারিখ ঘোষণা করে থাকে।

মধ্যপ্রাচ্যের একদিন পর সাধারণত বাংলাদেশে রমজান ও ঈদ উদযাপিত হয়। সেই হিসাব অনুযায়ী, বাংলাদেশে ২০ ফেব্রুয়ারি রমজান শুরু এবং ২১ মার্চ ঈদুল ফিতর পালিত হতে পারে এমনটিই ধারণা করা হচ্ছে। তবে সবশেষ সিদ্ধান্ত আসবে জাতীয় চাঁদ দেখা কমিটির ঘোষণার ভিত্তিতে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়