Homeমুল পাতাহাটহাজারীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

হাটহাজারীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে মোহাম্মদ সিয়াম (১৩) এক শিশুর মৃত্যু হয়েছে। মোহাম্মদ সিয়াম উপজেলার ছিপাতলী ইউনিয়নের মো. কাশেমের ছেলে। সায়েম পৌরসভার স্থানীয় একটি মাদ্রাসার হেফজ বিভাগে পড়াশোনা করত।

মঙ্গলবার (৭ জুলাই) সকাল ১০টার দিকে হাটাজারী পৌরসভার ৩নং ওয়ার্ডের শায়েস্তা খাঁ পাড়া আব্দুল কাদের সওদাগর বাড়ির পাশের একটি পুকুরে পড়ে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় বাসিন্দা মো. সালাউদ্দিন জানান, মো. কাশেম তার স্ত্রী সন্তানকে নিয়ে পৌরসভার ৩নং ওয়ার্ডের শায়েস্তা খাঁ পাড়া এলাকায় একটি কলোনিতে ভাড়া বাসায় থাকতো। তার গ্রামের বাড়ি উপজেলার ছিপাতলী ইউনিয়নে। আজ সকালে আব্দুল কাদের সওদাগর বাড়ির পাশের একটি পুকুরে পড়ে তার ছেলে সায়েমের মৃত্যু হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়