প্রাইম ভিশন ডেস্ক »
সিলেটের নজিরবাজারে ট্রাক-পিকআপ ভ্যান সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অনেকেই। আজ বুধবার ভোর ৫টা ৩৯ মিনিটে সিলেটের দক্ষিণ সুরমার নজিরাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা সবাই নির্মাণশ্রমিক। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে। তাদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা গেছে, ঢাকা থেকে সিলেট অভিমুখে আসা একটি ট্রাক ও সিলেট থেকে আসা শ্রমিকবাহী পিকআপের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ১১ জন নিহত হন এবং অপর দুজন হাসপাতালে নেওয়ার পর মারা যান।
আরও পড়ুন: প্রতিরোধে কার্যকর পদক্ষেপ এখনই নিতে হবে
দক্ষিণ সুরমা থানা পুলিশের ডিউটি অফিসার মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মোট কতজন আহত হয়েছেন এখন পর্যন্ত জানা যায়নি। তবে দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।


