Homeসংবাদট্রাক-কাভার্ড ভ্যান চাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

ট্রাক-কাভার্ড ভ্যান চাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

প্রাইম ভিশন ডেস্ক »

গাজীপুরে কাভার্ড ভ্যান ও ট্রাকের চাপায় পড়ে একটি অটোরিকশার চারজন নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তায় ফ্লাইওভারের নিচে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ছালেহা আক্তার টুকটুকি (২৬), ইমরান হাসান রাজন (৩৮), মো. মামুন (২৩) ও মো. দুলাল (৪২)।

বাসন থানার ডিউটি অফিসার এস আই কামরুল ইসলাম গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

বাসন থানা পুলিশ জানায়, ঘটনাস্থলে একজন নিহত হন। গুরুতর আহতদের তিনজন শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে চান্দনা চৌরাস্তা এলাকার জোবেদা টাওয়ারের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি অটোরিকশাকে ধাক্কা দেয় ঢাকা-ময়মনসিংহগামী একটি ট্রাক। এ সময় মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যান সামনে থাকায় কাভার্ড ভ্যান ও ট্রাকের মাঝখানে অটোরিকশা চাপা পড়ে দুমড়ে-মুচড়ে যায়।

বাসন থানার ডিউটি অফিসার এস আই কামরুল ইসলাম জানান, এ ঘটনায় ট্রাকচালক ও তার সহকারী পালিয়ে গেছে।

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্মকর্তা আবুল ফজল জানান, সড়ক দুর্ঘটনায় চারজনের মরদেহ হাসপাতালে আনা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়