Homeসংবাদচট্টগ্রামে প্রকাশ্যে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

চট্টগ্রামে প্রকাশ্যে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবলীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার নাম মুসলিম উদ্দিন।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটার দিকে মুরাদপুর ইউনিয়নের গুপ্তাখালী এলাকার একটি কারখানা থেকে বের হওয়ার সময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে আহত করে। পরে চট্টগ্রাম মেডিকেলে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মুসলিম উদ্দিন মুরাদপুর ইউনিয়ন যুবলীগের সদস্য ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বদিউল আলম জসিম।

জানা যায়, গুপ্তাখালী গ্রামের বেড়িবাঁধ এলাকায় একটি কারখানায় ছিলেন মুসলিম উদ্দিন। বিকেল সাড়ে পাঁচটার দিকে কারখানা থেকে বের হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হন তিনি। তখন আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা মুসলিম উদ্দিনকে কুপিয়ে আহত করে। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আলমগীর। তিনি বলেন, পূর্ব শত্রুতার জের ধরে মুসলিম উদ্দিনকে কুপিয়ে হত্যা করেছে বলে তিনি জানতে পেরেছেন। মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়