বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬
spot_img
Homeসংবাদআন্তর্জাতিকপুতিন দিল্লি পৌঁছানোর আগেই ভারত–রাশিয়ার সামরিক চুক্তি অনুমোদন

পুতিন দিল্লি পৌঁছানোর আগেই ভারত–রাশিয়ার সামরিক চুক্তি অনুমোদন

প্রাইম ভিশন ডেস্ক »

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে দুদিনের সফরে নয়াদিল্লিতে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার আগেই ভারতের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সামরিক চুক্তি অনুমোদন করেছে রাশিয়ার পার্লামেন্ট।

রাশিয়ার স্টেট ড্যুমায় অনুমোদিত এই ‘রেসিপ্রোকাল এক্সচেঞ্জ অব লজিস্টিক সাপোর্ট (রেলোস)’ চুক্তির আওতায় দুই দেশের সামরিক বাহিনী একে অপরের ঘাঁটি, বন্দর ও আকাশসীমা ব্যবহার করতে পারবে। যৌথ মহড়া, প্রশিক্ষণ, ত্রাণ–উদ্ধার এবং মানবিক সহায়তামূলক অভিযানে পরস্পরকে লজিস্টিক সাপোর্ট দেওয়াই এই চুক্তির মূল উদ্দেশ্য।

বিজ্ঞাপনদুই দেশের মধ্যে এই ‘রেলোস’ চুক্তি অবশ্য সই হয়ে গিয়েছিল গত ১৮ ফেব্রুয়ারি। তবে সেটি মঙ্গলবার রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ ‘স্টেট ড্যুমা’র অনুমোদন পেল। রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন গত সপ্তাহে এই প্রস্তাব ড্যুমায় পাঠিয়েছিলেন।

ড্যুমার স্পিকার ভিয়াচেস্লাভ ভোলোদিন বলেন, ভারত–রাশিয়া সম্পর্ক “কৌশলগত ও সর্বাঙ্গীন” পর্যায়ে পৌঁছেছে, আর এই চুক্তি দুই দেশের পারস্পরিক আস্থা আরও বাড়াবে।

পুতিনের সফরে প্রতিরক্ষা, জ্বালানি ও বাণিজ্যই হবে আলোচনার কেন্দ্রবিন্দু।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়