বুধবার, জুন ১০, ২০২৬
spot_img
Homeখেলাধুলাজাদু দেখালেন সাকিব

জাদু দেখালেন সাকিব

প্রাইম ভিশন ডেস্ক »

প্রায় বছর ঘুরে এলো তিনি জাতীয় দল বা বিপিএল কোথাও খেলার সুযোগ পান না। এর পেছনের কারণটা রাজনৈতিক। তারপরও বিশ্বজুড়ে চলমান ফ্র্যাঞ্চাইজি লিগে সাকিব আল হাসানের চাহিদা কমেনি। গ্লোবাল সুপার লিগে (জিএসএল) নিজের অভিষেক ম্যাচে অল-রাউন্ড পারফর্ম করে জিতেছেন ম্যাচসেরার পুরস্কার। অথচ, এই টুর্নামেন্টে তার খেলারই কথা ছিল না।

লিটন নিজেও মুক্তি পান, ক্রিকেটকেও মুক্তি দিনলিটন নিজেও মুক্তি পান, ক্রিকেটকেও মুক্তি দিন
ক্যারিয়ারের শুরু থেকেই ওয়েস্ট ইন্ডিজে খেলেছেন সাকিব। এখানকার কন্ডিশন তার জানা। আইপিএলের দিল্লি ফ্র্যাঞ্চাইজিরই একটা দল হলো দুবাই ক্যাপিটালস। দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজের ইনজুরিতে তারা শেষ মুহূর্তে সাকিবকে দলে নেয়। উদ্বোধনী ম্যাচেই ব্যাট হাতে ৩৭ বলে অপরাজিত ৫৮ রান করার পর বল হাতে ৪ ওভারে এক মেডেনসহ মাত্র ১৩ রান দিয়ে তুলে নেন ৪ উইকেট! দুবাই ক্যাপিটালস জিতে ২২ রানে।

সাকিবকে কেন ‘ড্যাডি অব অল-রাউন্ডার’ বলা হচ্ছে?সাকিবকে কেন ‘ড্যাডি অব অল-রাউন্ডার’ বলা হচ্ছে?
ম্যাচসেরার পুরস্কার নিতে গিয়ে সাকিব বলেন, ‘(দুবাই ক্যাপিটালসে সুযোগ পাওয়া) লাস্ট মিনিট কল ছিল। তাদের একজন প্লেয়ার চোটে ছিল। বদলি হিসেবে আমাকে আসতে হয়েছে। আমি দারুণ গর্বিত দুবাই ক্যাপিটালস দলের অংশ হতে পেরে। ক্যারিবিয়ানে আমি ২০০৭ থেকে আসছি। এটা আমার সেকেন্ড হোমের মতোই। আমি কন্ডিশনটা ভালোভাবে জানি, এসব ট্র্যাকে কীভাবে বল করতে হবে সেটাও জানি।’

শচীনকন্যাকে দেখে মুচকি হাসলেন শুবমান; প্রেম কি আবার ফিরে এলো?শচীনকন্যাকে দেখে মুচকি হাসলেন শুবমান; প্রেম কি আবার ফিরে এলো?
সাকিব আরও বলেন, ‘অ্যামাজনে খেলাও আমাকে অনেকটা সাহায্য করেছে। এটা আমার জন্য ভালো ম্যাচ ছিল। দলে যেভাবে অবদান রেখেছি, দারুণ খুশি। আমার উইকেটে টিকে থাকা জরুরি ছিল, কারণ অন্য প্রান্তে উইকেট যাচ্ছিল। আমরা ১৬০ এর ওপর স্কোর করেছি। গায়ানায় এমন রান করলে সবসময় ম্যাচ জেতার সুযোগ থাকবে। দারুণ শুরু। ছোট টুর্নামেন্ট। প্রথম ম্যাচ জেতা আমাদের সাহায্য করবে। আশা করি এখান থেকে সামনে এগিয়ে যেতে পারব।’

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়