Thursday, June 25, 2026
spot_img
Homeচট্টগ্রামমহানগর১৭ বছর অবহেলিত ছিল হাটহাজারী: মীর হেলাল

১৭ বছর অবহেলিত ছিল হাটহাজারী: মীর হেলাল

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজিদ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, প্রধান সড়ক থেকে গ্রামে প্রবেশ করলেই বোঝা যায় গত ১৭ বছরে হাটহাজারী কতটা অবহেলিত ছিল। মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে একটি গোষ্ঠী দীর্ঘদিন ক্ষমতা ধরে রেখেছিল। এই সময় তারা শুধু নিজেদের ভাগ্যই বদলেছে। সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি।

বুধবার (২৮ জানুয়ারি) দিনব্যাপী হাটহাজারী উপজেলার ১ নম্বর ফরহাদাবাদ ইউনিয়নে গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন।

মীর হেলাল বলেন, আগামী দিনে হাটহাজারীবাসীর ভাগ্য নিয়ে কেউ আর ছিনিমিনি খেলতে পারবে না। ফরহাদাবাদ থেকে জালালাবাদ পর্যন্ত একটি মডেল সংসদীয় এলাকা গড়ে তোলার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

দিনের শুরুতে তিনি হযরত আমিনুল হক ফরহাদাবাদীর (রা.) মাজার জিয়ারতের মাধ্যমে গণসংযোগ শুরু করেন।

পরে বংশাল এলাকা হয়ে নাজিরহাট বাজারে ব্যবসায়ী, শ্রমিক, যাত্রী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষে ভোট প্রার্থনা করেন।
এ সময় তিনি ফরহাদাবাদ ইউনিয়নের কয়েকটি নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন। গণসংযোগ ও সমাবেশে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, সমাজসেবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা সৈয়দ আজম উদ্দিন, প্রফেসর ডক্টর মোহাম্মদ আল ফোরকান, বিএনপি নেতা হাকিম উদ্দিন, রহমতুল্লাহ মেম্বার, সাফায়েতুল ইসলাম সাবাল, এস এম ফারুক, কাজী সাইফুল ইসলাম টুটুল, জয়নাল আবেদীন, রবিউল ইসলাম চৌধুরী, শাহনেওয়াজ কবির মানিক, মোহাম্মদ ইয়াসিন, আবু বক্কর চৌধুরী সোহেল, নুরুল ইসলাম, সরোয়ার ইসলাম সুমন, ইমরান হোসেন, আলমগীর বাদশা, হান্নান তালুকদার, রহমত উল্লাহ চৌধুরী, জামাল আল দিন, জাবেদ মন্দাকিনী, ইয়াসিন উদ্দিন, রাশেদুল ইসলাম, জাহেদ মাস্টার, ইকরাজ নেওয়াজ খসরু, মো. আশরাফ প্রমুখ।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়