Thursday, June 25, 2026
spot_img
Homeএই মুহুর্তেজামায়াত আমিরের সঙ্গে বৈঠকের পর যে বার্তা দিলেন মার্কিন রাষ্ট্রদূত

জামায়াত আমিরের সঙ্গে বৈঠকের পর যে বার্তা দিলেন মার্কিন রাষ্ট্রদূত

প্রাইম ভিশন ডেস্ক »

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে রাজধানীর ভাটারা এলাকায় জামায়াত আমিরের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময় রাষ্ট্রদূতের সঙ্গে মার্কিন দূতাবাসের পলিটিক্যাল ও ইকোনমিক কনস্যুলার এরিক গিলম্যান, পাবলিক অফিসার মনিকা এল সাই, পলিটিক্যাল অফিসার জেমস স্টুয়ার্ট ও পলিটিক্যাল স্পেশালিস্ট ফিরোজ আহমেদ উপস্থিত ছিলেন।

বৈঠকে তারা বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, শিল্প-বাণিজ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, রাষ্ট্রীয় সংস্কার ও রোহিঙ্গা ইস্যুসহ ইত্যাদি বিষয় নিয়ে মতবিনিময় করেন।

এদিকে বৈঠক শেষে নিজের এক্স হ্যান্ডেলে একটি বার্তা দিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

সেখানে তিনি লিখেছেন, বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের দৃষ্টিভঙ্গি জেনেছি। শান্তি ও সমৃদ্ধি অর্জনের জন্য যুক্তরাষ্ট্র সব বাংলাদেশি রাজনৈতিক দলের সঙ্গে কাজ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়