Homeএই মুহুর্তেচট্টগ্রামে বাস-মিনি বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত

চট্টগ্রামে বাস-মিনি বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রামের লোহাগাড়ায় বাস-মিনি বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১২ জন।

সোমবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার জাঙ্গালিয়া মাজার গেইট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে প্রাথমিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

ফায়ার সার্ভিস জানিয়েছে, সৌদিয়া পরিবহনের একটি বাসের সঙ্গে একটি মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে সকাল সাড়ে ৭টার দিকে লোহাগাড়া ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে।

লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) রবিউল আলম বলেন, সকালে বাস-মিনি বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত ও ১২ জন আহত হয়েছেন। হতাহতদের পরিচয় এখনো শনাক্ত হয়নি।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়