Homeমুল পাতাববির মেকআপম্যান আদর আজাদ!

ববির মেকআপম্যান আদর আজাদ!

প্রাইম ভিশন ডেস্ক »

প্রথমবারের মতো একসঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন চিত্রনায়ক আদর আজাদ ও চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। তাদের নতুন সিনেমাটির নাম ‘খোয়াব’। এটি নির্মাণ করছেন আবুল খায়ের চাঁদ। সাহিত্য নির্ভর সিনেমাটিতে সুপারস্টার নায়িকা চরিত্রে অভিনয় করছেন ববি। তার বিপরীতে মেকআপম্যানের সহকারীর চরিত্রে আদর আজাদ। গতকাল বুধবার এফডিসিতে এর শুটিং শুরু হয়।

পরিচালক আবুল খায়ের চাঁদ বলেন, ‘এটি এনথ্রপলজি সিনেমা। তিনটি গল্প নিয়ে একটি সিনেমা। এর মূল নাম “জীবন জুয়া”। “খোয়াব” পর্বে আদর-ববি অভিনয় করছেন। তারা খুব ভালো কাজ করছেন। দর্শক নতুন একটি জুটি পেতে যাচ্ছে। সিনেমাটি আসছে অক্টোবরে প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে। আশা করি, দর্শক নতুন কিছু পাবে।’

আদর আজাদ বলেন, ‘প্রতিটি মানুষের জীবনেই স্বপ্ন থাকে। কিন্তু সেই স্বপ্ন পূরণ করতে এসে নানা পরিবর্তন হয়। সবসময় সব স্বপ্ন পূরণ হয় না। স্বপ্ন, স্বপ্নই থেকে যায়। নামের সঙ্গে চরিত্রের গভীর একটা সম্পর্ক আছে। সিনেমাটিতে আমি মেকআপম্যানের সহকারীর চরিত্রে অভিনয় করছি। চরিত্রের প্রয়োজনে আমার গেটআপে পরিবর্তন আনতে হয়েছে। যে পরিবর্তন পূর্বের সিনেমাগুলোতে ছিল না। আশা করছি, আমাদের জুটি দর্শক পছন্দ করবে।’

ববি বলেন, ‘নতুনদের মধ্যে আদর আজাদের সম্ভাবনা অনেক বেশি। প্রথমবার তার সঙ্গে ক্যামেরার সামনে দাঁড়ালাম। ভালো অভিনয় করে। সিনেমাটিও দর্শকদের ভালো লাগবে আশা করছি।’

‘খোয়াব’ সিনেমার গল্পের হিরো চিত্রনায়ক সাঞ্জু জন। এতে আরও অভিনয় করছেন সুমন আনোয়ার, বাপ্পি আশরাফসহ অনেকে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়